Faridpur News
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা (ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ী) নিয়ে যেহেতু একটি নতুন বিভাগ হতে যাচ্ছে তাই বিভাগের নামটা ফরিদপুর-ই হওয়া উচিত। যেমনটা ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে হয়েছে। এতে মনে হয় অন্য চারটি জেলার আপত্তি থাকার কথা না। তাছাড়া এখন যে আটটি বিভাগ দেশে রয়েছে তার প্রত্যেকটির নামকরণ করা হয়েছে বিভাগীয় সদরদপ্তর যে জেলায় অবস্থিত সেই জেলার নামানুসারে।
পদ্মা একটি নদীর নাম যা শুধু ফরিদপুর জেলার না, বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে তাই পদ্মা নামে আমরা ফরিদপুরবাসি বিভাগ চাই না।
আমরা ফরিদপুর নামেই (ফরিদপুর বিভাগ) বিভাগ চাই।
Comments
Post a Comment
Thank you so much