কবিতা


 ১০/০৯/২০২১ইং

       কবিতা 

   শুধু তুমি নেই 

মোঃ আমির হামজা 

আজও ভোরের সকাল পাখির 

কিচিরমিচির শব্দে হয় মুখরিত 

পাখির গানের সুর করে বিমোহিত 

নদীর আছে কলতান সেই 

শুধু তুমি নেই। 


আজও রজনীর গগনে আছে তাঁরার ঝিলিমিলি 

কাননে ফোটে জুঁই, জবা,চম্পা, শেফালী 

মধু আহরণে আছে ভোমরের বিচরণ সেই 

শুধু তুমি নেই 


এখনো শিল্পী আঁকে ছবি 

পূর্ব দিগন্তে ওঠে রবি 

সাগরের বুকে আছে ঢেউ সেই 

শুধু তুমি নেই। 


হৃদয়ের ফ্রেমে বেঁধে তোমার ছবি 

কবিতা লিখে আজ হয়ে গেছি কবি

শূন্য ও রিক্ত আমি চলে গেছো যেই

শুধু তুমি নেই।

Comments

Popular Posts